আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ২৬

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ২৬

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২ । আপডেট ০৯:৩৫

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে সোমবার ভূমিকম্পে ২৬ জনের মৃত্যু হয়েছে। আরও অনেকেই হতাহত বলে জানা গেছে। ভূমিকম্পে অনেক ঘরবাড়িও ধ্বংস হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম ভূমিকম্পের ২ ঘণ্টা পর ৪.৯ মাত্রার আরও একটি ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৩।

এএফপির খবরে বলা হয়, দেশটির পশ্চিমাঞ্চলের বাদগিস প্রদেশের মুখপাত্র বাজ মোহাম্মদ সারওয়ারি বলেন, ভূমিকম্পের সময় প্রদেশের ক্বাদিস জেলায় ভবনের ছাদ ধসে হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৫ নারী ও ৪ শিশু রয়েছে।

আগে ২০১৫ সালে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে আফগানিস্তানে। ৭ দশমিক ৫ মাত্রার ওই ভূমিকম্পে প্রায় ২৮০ জনের প্রাণহানি হয়। সূত্র: আল-জাজিরা, এএফপি।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading