নগদ লভ্যাংশ পাঠিয়েছে ৪ কোম্পানি
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২ । আপডেট ১০:৫০
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি ৩০ জুন,২০২১ সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। সূত্র-ডিএসই ।
কোম্পানিগুলো হচ্ছে- এমজেএলবিডি, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল, মুন্নু সিরামিকস ও মুন্নু অ্যাগ্রো মেশিনারিজ লিমিটেড।
সূত্র জানায়, কোম্পানিগুলো নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
সমাপ্ত হিসাব বছরে এমজেএল বিডি ৫৫ শতাংশ নগদ,নাহি অ্যালুমিনিয়াম ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এছাড়া মুন্নু সিরামিকস ও মুন্নু অ্যাগ্রো ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
ইউডি/সুস্মিত

