৩ ঘণ্টায় ৬ কোম্পানি হল্টেড

৩ ঘণ্টায় ৬ কোম্পানি হল্টেড

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২ । আপডেট ১৪:০৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের ৩ ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ৬ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। সূত্র-ডিএসই ।

কোম্পানিগুলো হচ্ছে- দেশ গার্মেন্টস, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স, ইউনিয়ন ইন্স্যুরেন্স, শেপার্ড ইন্ডাস্ট্রিজও এস.এস স্টিল লিমিটেড।

সূত্র মতে, আজ বেলা ১টা ১৪ মিনিট পর্যন্ত দেশ গার্মেন্টসের স্ক্রিনে ৫১ হাজার ৯৯৭টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৮৮ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

এদিকে একই সময়ে প্রাইম লাইফের স্ক্রিনে ৮০ হাজার ৮৪৬টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৮৯ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

একই সময় ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স, ইউনিয়ন ইন্স্যুরেন্স, শেপার্ড ইন্ডাস্ট্রিজও এস.এস স্টিলের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading