৪৩তম বিসিএস’র প্রিলির ফল কাল

৪৩তম বিসিএস’র প্রিলির ফল কাল

উত্তরদক্ষিণ । বুধবার, ১৯ জানুয়ারি ২০২২ । আপডেট ২১:৫০

৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল আগামীকাল বৃহস্পতিবার প্রকাশ করা হবে। এজন্য সব ধরনের প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বুধবার (১৯ জানুয়ারি) এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, ৪৩তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করছি বৃহস্পতিবারের মধ্যেই ফল প্রকাশ করতে পারব।

গত বছরের ২৯ অক্টোবর অনুষ্ঠিত হয় এই প্রিলিমিনারি পরীক্ষা। আটটি বিভাগীয় শহরের ৩৬৯ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা হয়। এতে অংশ নিতে আবেদন করেন ৪ লাখ ৪২ হাজার ৮৩২ জন।

গত বছরের ৩০ নভেম্বর ৪৩তম সাধারণ বিসিএসের বিজ্ঞপ্তি দেয় পিএসসি। এ বিসিএসের মাধ্যমে সরকার বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জনকে নিয়োগ দেবে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading