জেএমআই সিরিঞ্জের পর্ষদ সভার তারিখ ঘোষণা
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২০ জানুয়ারি ২০২২ । আপডেট ১৪:৫০
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৬ জানুয়ারি দুপর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সূত্র-ডিএসই ।
সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৮৬ পয়সা।
ইউডি/সুস্মিত

