জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২১ জানুয়ারি ২০২২ । আপডেট ১৩:৩০

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি নির্দেশনা মোতাবেক জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এসব পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

এর আগে, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আজ শুক্রবার থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে সরকার। তথ্য অধিদপ্তর থেকে আজ শুক্রবার সরকারের এই নির্দেশনার কথা জানানো হয়। করোনা সংক্রমণ রোধে ৫টি জরুরি নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

ইউডি/ অনিক

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading