করোনা: নতুন শনাক্ত ১১ হাজার; মৃত্যু ১২

করোনা: নতুন শনাক্ত ১১ হাজার; মৃত্যু ১২

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২১ জানুয়ারি ২০২২ । আপডেট ১৮:৪৫

২০ জানুয়ারি সকাল ৮টা থেকে ২১ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত বাংলাদেশে ১১ হাজার ৪৩৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৬৪ হাজার ৬১৬ জন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৮ হাজার ১৯২ জন। উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৭৫২ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ৫৫ হাজার ৫৯৭ জন। শুক্রবার (২১ জানুয়ারি) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৮ দশমিক ৪৯ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৮২ শতাংশ। সুস্থতার হার ৯৩ দশমিক ৪৫ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৬৯ শতাংশ।

করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ৬ জন, চট্টগ্রাম বিভাগের ১ জন, খুলনা বিভাগের ১ জন, সিলেট বিভাগের ২ জন, রংপুর বিভাগের ১ জন এবং ময়মনসিংহ বিভাগের ১ জন। গত ২৪ ঘণ্টায় রাজশাহী ও বরিশাল বিভাগে করোনায় কারও মৃত‌্যুর খবর পাওয়া যায়নি।

ইউডি/অনিক

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading