দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । রবিবার, ২৩ জানুয়ারি ২০২২ । আপডেট ১৭:২০

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২৩ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৪৮টির বা ৬৫.৬০ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে পদ্মা অয়েলের।

ডিএসই সূত্রে জানা গেছে, আগের কার্যদিবস বৃহস্পতিবার পদ্মা অয়েলের ক্লোজিং দর ছিল ২২৩ টাকা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২০৮ টাকা ৩০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১৪ টাকা ৭০ পয়সা বা ৬.৫৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে পদ্মা অয়েল ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে গ্লোবাল হেবি কেমিক্যালের ৬.৪৫ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৬.২৭ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৫.৮৯ শতাংশ, আলিফ ই্ডাস্ট্রিজের ৫.৬২ শতাংশ, তাল্লু স্পিনিংয়ের ৫.৬০ শতাংশ, মিথুন নিটিংয়ের ৫.৪৭ শতাংশ, শেফার্ড ইন্ডাস্ট্রিজের ৫.২১ শতাংশ, কেয়া কসমেটিকসের ৫.১৯ শতাংশ এবং মেঘনা পেটের ৫.১০ শতাংশ দর কমেছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading