ওয়াইওয়াই ভেঞ্চারের বিনিয়োগ পেল বেস্ট এইড

ওয়াইওয়াই ভেঞ্চারের বিনিয়োগ পেল বেস্ট এইড

উত্তরদক্ষিণ । সোমবার, ২৪ জানুয়ারি ২০২২ । আপডেট ১২:০৫

বিনিয়োগ পেল বাংলাদেশের অন্যতম হেলথ টেক স্টার্টআপ বেস্ট এইড লিমিটেড। ওয়াইওয়াই ভেঞ্চারস থেকে বিনিয়োগ পাওয়ার তথ্য জানিয়েছেন বেস্ট এইডের প্রধান তথ্য কর্মকর্তা আলামিন প্রান্ত।

রাজধানীতে গ্রামীণ টেলিকম ভবনে ওয়াইওয়াই ভেঞ্চারের অফিসে চুক্তি স্বাক্ষর করেন বেস্ট এইডের সিইও মীর হাসিব মাহমুদ ও ওয়াইওয়াই ভেঞ্চারের ব্যবস্থাপনা পরিচালক এসএম খাইরুল ইসলাম।

বেস্ট এইডের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর হাসিব মাহমুদ বলেন, ‘বিনিয়োগ নিয়ে ওয়াইওয়াই ভেঞ্চারের সঙ্গে গতবছর থেকেই কথা চলছিল। সর্বশেষ চলতি জানুয়ারি মাসে বিনিয়োগের বিষয়টি নিশ্চিত করে ওয়াইওয়াই ভেঞ্চার। আমরা বিনিয়োগের টাকায় স্বাস্থ্যসেবায় অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে আসবো। আমরা আগামী কয়েক মাসের মধ্যেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে মেডিকেল হেলথ অ্যাসিস্ট্যান্ট নিয়ে আসবো। এছাড়া সাধারণ সেবা এবং আইওটির সংমিশ্রণে কীভাবে উন্নত চিকিৎসা সেবা দেওয়া যায় তা নিয়েও আমাদের গবেষণা চলছে।’

বিনিয়োগের ধরন সম্পর্কে হাসিব মাহমুদ বলেন, ‘সম্পূর্ণ বিনিয়োগটি কনফিডেনসিয়াল। এখনি আমরা কিছু জানাচ্ছি না। তবে আমরা খুবই আশাবাদী বেস্ট এইড এবং ওয়াইওয়াই ভেঞ্চারের যৌথ পার্টনারশিপে স্বাস্থ্যসেবায় অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে অনেক কাজ করা সম্ভব হবে।’

বেস্ট এইড ২০২০ থেকে ডিজিটাল স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করে যাচ্ছে। বর্তমানে ১৩ জনের টিম, ৬৭ জন বিশেষজ্ঞ ডাক্তার প্যানেল, শতাধিক এজেন্ট এবং ইন্টার্ন-অ্যাম্বাসেডর আছে ৭০ জন। এখন পর্যন্ত যেসব সাফল্য অর্জন করেছে বেস্ট এইড তা হলো-আইসিটি ফান্ড, জাতীয় কোভিড পোর্টাল corona. gov. bd-এ অন্তর্ভুক্তি, অন্ট্রাপ্রেনারশিপ ওয়ার্ল্ডকাপ ২০২১ ফাইনালিস্ট, ইমাজিন ইফ বাংলাদেশের দ্বিতীয় রানারআপ, সিমকিউবেটর ২০২১-এর প্রথম রানারআপ, ইমপেক্ট হাব গ্লোবাল কো হোর্ট-এর ফাইনালিস্ট।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-বেস্ট এইডের প্রধান অপারেশন কর্মকর্তা আহমেদ ওমর ইউসুফ, প্রধান তথ্য কর্মকর্তা আলামিন প্রান্ত ও ওয়াইওয়াই ভেঞ্চারের ফাইন্যান্স এবং অ্যাকাউন্ট ম্যানেজার শেহফাজ বিন রাহিম।

ইউডি/অনিক

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading