বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৫ জানুয়ারি ২০২২ । আপডেট ১২:১০

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৫ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সোমবার (২৪ জানুয়ারি) রাতে বিএনপির স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। তাই আজ বিকেলে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। এতে বক্তব্য রাখবেন মির্জা ফখরুল।

জানা গেছে, স্থায়ী কমিটির সভায় নেওয়া সিদ্ধান্তগুলো তুলে ধরতেই এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। এছাড়া সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার চিকিৎসা এবং নির্বাচন কমিশন গঠনে প্রস্তাবিত আইন নিয়েও কথা বলতে পারেন মির্জা ফখরুল।

উল্লেখ্য, ১১ জানুয়ারি মির্জা ফখরুল ইসলাম ও তার স্ত্রী রাহাত আরা বেগম করোনা আক্রান্ত হয়েছিলেন। কয়েকদিন আগে তারা দুজনেই সেরে ওঠেন।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading