বিশ্বের ১০০টি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ওপর অনুষ্ঠানের আয়োজন করা হবে : পররাষ্ট্রমন্ত্রী
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৫ জানুয়ারি ২০২২ । আপডেট ১৮:৪৬
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমরা (বঙ্গবন্ধু ফাউন্ডেশন) বিশ্বের ১০০টি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু ও বাংলাদেশের অসামান্য সাফল্যের ওপর সেমিনার ও কর্মশালা আয়োজনের পদক্ষেপ গ্রহণ করেছে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী মোমেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি। তিনি আরো বলেন, বিশ্বের ৩৯টি দেশে ফাউন্ডেশনের কমিটি আছে এবং তারা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক দিকগুলো তুলে ধরতে দৃঢ়প্রতিজ্ঞ।
ড. মোমেন বলেন, আমরা বিশ্বের দরবারে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও তাঁর আজীবনের সংগ্রামের কথার পাশাপাশি বাংলাদেশের ইতিবাচক দিকগুলো তুলে ধরব।
তিনি বলেন, এছাড়াও ফাউন্ডেশন এখন পর্যন্ত যেসব বীর মুক্তিযোদ্ধা বেঁচে আছেন- তাদের সাক্ষাৎকার গ্রহণের পদক্ষেপ নিয়েছে। এ ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ ব্যাপারে আমাদের সহায়তা করবে।
পররাষ্ট্রমন্ত্রী ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সাথে আজ সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের পর সাংবাদিকদের কাছে এ সব কথা বলেন।
ড. মোমেন বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যেই বিদেশে ৮১টি বাংলাদেশ মিশন ও অফিসে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করেছে। বাংলাদেশের ব্যাপারে নেতিবাচক প্রচারণার ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে- একটি কায়েমী স্বার্থান্বেষী মহল বিদেশের মাটিতে তাদের নিজের দেশের
ইউডি/সিফাত

