অস্ট্রেলিয়া সফরে মালিঙ্গাকে বোলিং কোচ বানাচ্ছে শ্রীলঙ্কা

অস্ট্রেলিয়া সফরে মালিঙ্গাকে বোলিং কোচ বানাচ্ছে শ্রীলঙ্কা

উত্তরদক্ষিণ । বুধবার, ২৬ জানুয়ারি ২০২২ । আপডেট ১৮:২৪

আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে শ্রীলঙ্কা। সিরিজকে সামনে রেখে বোলিং কোচের দায়িত্ব পেতে পারেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার লাসিথ মালিঙ্গা। দেশটির ক্রিকেট দলের পরামর্শক মাহেলা জয়াবর্ধনে পেস বোলিং কোচ হিসেবে মালিঙ্গার নাম সুপারিশ করেছেন।

জয়াবর্ধনে মালিঙ্গাকে সুপারিশ করলেও লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। এর আগে আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং পরামর্শক হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে মালিঙ্গার।

২০১৪ সালে মালিঙ্গার নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল শ্রীলঙ্কা। ড্রেসিংরুমে মালিঙ্গার অভিজ্ঞতা কাজে লাগাতে চান মাহেলা। এদিকে অস্ট্রেলিয়া সফরের জন্য আজ ২০ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা। দাশুন শানাকাকে রাখা হয়েছে অধিনায়ক হিসেবে।

একনজরে শ্রীলঙ্কা স্কোয়াড: দাশুন শানাকা, চারিথ আসালাঙ্কা, আভিশকা ফার্নান্দো, পাথুম নিশানকা, দানুশকা গুনাথিলাকা, কুশাল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, চামিকা করুণারত্নে, মাহেশ থিকসেনা, দুশমন্ত চামেরা, কামিল মিশ্র, প্রবীন জয়াবিক্রমা, রামেশ মেন্ডিস, উইনিন্দু হাসারাঙ্গা, লাহিরু কুমারা, নুয়ান থুসারা, জানিথ লিয়ানঙ্গে, বিনুরা ফার্নান্দো, জেফরি ভান্ডারসে ও শিরান ফার্নান্দো।

ইউডি/সিফাত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading