শাবির শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা দুঃখজনক : শিক্ষামন্ত্রী

শাবির শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা দুঃখজনক : শিক্ষামন্ত্রী

উত্তরদক্ষিণ । বুধবার, ২৬ জানুয়ারি ২০২২ । আপডেট ১৯:৫৮

শাবিপ্রবির শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, হামলায় জড়িতদে বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবিদ্যালয়ের (শাবিপ্রবি) সাম্প্রতিক ইস্যু নিয়ে বুধবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় শিক্ষামন্ত্রী তার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের সব সমস্যার সমাধান করা হবে। তারা যেকোনো সময় সেসব বিষয় নিয়ে আমাদের সঙ্গে আলোচনায় বসতে পারে। তবে, তাদের কয়েক দফা হঠাৎ এক দফা দাবিতে কীভাবে পরিণত হল, সেটা বুঝতে পারলাম না। শিক্ষার্থীদের সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান হবে।

শাবিপ্রবি উপাচার্যের পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ভিসির পদত্যাগ অন্য বিষয়। তাকে রাষ্ট্রপতি নিয়োগ দেন। তিনি পদত্যাগ করলেই তো সমস্যার সমাধান হবে না। এক ভিসি যাবেন, আরেক ভিসি আসবেন। সমস্যার জায়গায় সমস্যা থেকে যাবে।

এসময় অজ্ঞাত মামলার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, আগে যা হয়ে গেছে, তা তো হয়েই গেছে। আমরা সামনে এগিয়ে যেতে চাই। শিক্ষার্থীদের শিক্ষাজীবনে ক্ষতি হোক সেটা আমরা চাই না। মামলার ফলে শিক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না বলে জানান তিনি।

ইউডি/সিফাত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading