দর বাড়ার শীর্ষে বিবিএস

দর বাড়ার শীর্ষে বিবিএস

উত্তরদক্ষিণ । রবিবার, ৩০ জানুয়ারি ২০২২ । আপডেট ১৭:৪০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস (বিবিএস) লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ২৪ ২০ পয়সা দরে লেনদেন হয়। সূত্র-ডিএসই ।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ১ হাজার ৫৩৬ বারে ৮৫ লাখ ৩৫ হাজার ৩৮৮টি শেয়ার লেনদেন করে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ন্যাশনাল পলিমার লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৫ টাকা ২০ পয়সা বা ৯.৯৮ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৫৭ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনারের তৃতীয় স্থানে রয়েছে ইউনিয়ন ব্যাংক লিমিটেড। আজ কোম্পানিটির দর ১ টাকা ২০ পয়সা বা ৯.৯২ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইউনিয়ন ইন্স্যুরেন্স, বিডি থাই ফুড, কুইন সাউথ টেক্সটাইল, জেমিনি সী ফুড, ফার্মা এইডস, অগ্নি সিস্টেমস ও তমিজ উদ্দিন টেক্সটাইল লিমিটেড।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading