দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ । সোমবার, ৩১ জানুয়ারি ২০২২ । আপডেট ১৭:৪৫
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৩১ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭২টির বা১৮.৯৪ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে বিডি থাই ফুডের।
ডিএসই সূত্রে জানা গেছে, আগের কার্যদিবস রোববার বিডি থাই ফুডের ক্লোজিং দর ছিল ১৬ টাকা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১৭ টাকা ৬০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা বা ৬০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে বিডি থাই ফুড ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইউনিয়ন ইন্সুরেন্সের ৯.৯৬ শতাংশ, ৯.৫৮ শতাংশ, ন্যাশনাল পলিমারের ৯.৯৪ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ৮.২৬ শতাংশ,বিডি ল্যাম্পসের ৮.২৩ শতাংশ,আমরাটেকের ৫.৭৫ শতাংশ,ফারইস্ট লাইফ ইন্সুরেন্সের ৫.৭০ শতাংশ,সোনারগাঁও টেক্সটাইলের ৫.৩৮ শতাংশ,সিভিও পেট্রোকেমিক্যালের ৪.৮১ শতাংশ এবং এসিআই ফর্মুলার ৪.২৩ শতাংশ।

