আইসিউইতে কবি কাজী রোজী

আইসিউইতে কবি কাজী রোজী

উত্তরদক্ষিণ । সোমবার, ৩১ জানুয়ারি ২০২২ । আপডেট ১৯:৫৫

গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি রয়েছেন কবি কাজী রোজী। সোমবার (৩১ জানুয়ারি) বিকেলে কাজী রোজীর মেয়ে সুমী সিকানদার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আমার আম্মা গুরুতর অসুস্থ। তাকে রবিবার (৩০ জানুয়ারি) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে ইমার্জেন্সিতে ভর্তি করা হয়েছে। রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সকালে ডাক্তার সাহেব ভেন্টিলেশনের অনুমতি চেয়েছেন। মাল্টিপাল অর্গান প্রবলেমের কারণে তিনি নিজে শ্বাস নিতে পারছেন না। এছাড়া তার কোভিড পজিটিভ এবং এখন তিনি আইসোলেশন আইসিইউতে রয়েছেন।

সুমী সিকানদার আরও বলেন, আমার আম্মার রোগমুক্তির জন্য বন্ধু-পরিজন দেশে-বিদেশে যে যেখানে আছেন সবাই তার জন্য দোয়া করবেন।

কবি কাজী রোজীর জন্ম ১৯৪৯ সালের পয়লা জানুয়ারি, সাতক্ষীরায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে সাহিত্যে স্নাতক ও এমএ পাস করেন। সরকারি চাকরি করেছেন। ২০০৭ সালে তথ্য অধিদপ্তরের একজন কর্মকর্তা হিসেবে অবসর নেন। ১৯৬০ সালের দশকে কবিতা লেখা শুরু করেন। তিনি জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনে প্রথমাবস্থায় নির্বাচিত অপর ৪৭ জন সদস্যের সঙ্গে ২০১৪ সালের ১৯ মার্চ ‘সংসদ সদস্য’ পদে নির্বাচিত হন। কবিতায় বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও ২০২১ সালের বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক পান।

কাজী রোজীর উল্লেখযোগ্য গ্রন্থগুলো: পথঘাট মানুষের নাম (কাব্যগ্রন্থ), নষ্ট জোয়ার (কাব্যগ্রন্থ), আমার পিরানের কোনো মাপ নেই (কাব্যগ্রন্থ), লড়াই (কাব্যগ্রন্থ), শহীদ কবি মেহেরুন নেসা (জীবনী গ্রন্থ), রবীন্দ্রনাথ: রসিকতার কবিতা (গবেষণা গ্রন্থ)।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading