নিপুণের নামে মামলা করছেন জায়েদ খান

নিপুণের নামে মামলা করছেন জায়েদ খান

উত্তরদক্ষিণ । সোমবার, ৩১ জানুয়ারি ২০২২ । আপডেট ২১:১০

চিত্রনায়িকা নিপুণ আক্তারের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন চিত্রনায়ক জায়েদ খান। এই অভিনেত্রীর নামে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে তিনি মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন। সোমবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় এফডিসিতে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানান জায়েদ খান নিজেই।

তিনি আরো জানান, সংবাদ সম্মেলন করে তার নামে মিথ্যা অভিযোগ জানিয়েছেন নিপুণ। টাকা দিয়ে চিত্রনায়িকা মুনমুনের কাছ থেকে ভোট কেনার অভিযোগ এনে যে ভিডিও দেখিয়েছেন নিপুণ, সেটা মিথ্যা। এবং তার নামে যে চ্যাটের স্ক্রিনশট দেখিয়েছেন, সেগুলোও সঠিক নয়। এসব কারণে মামলা করতে যাচ্ছেন জায়েদ খান।

জায়েদ খান বলেন, ‘আমার আইনজীবী নিপুণের প্রেস কনফারেন্সের ভিডিও পর্যবেক্ষণ করছেন। তার সঙ্গে পরামর্শ করে সঠিক অভিযোগগুলো নিয়ে মামলা করবো। ‘

এর আগে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের পর রোববার (৩০ জানুয়ারি) সংবাদ সম্মেলন ডেকেছিল ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল। সেই সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক পদে জয়ী অভিনেতা জায়েদ খানের বেশকিছু ‘কথোপকথন’-এর স্ক্রিনশট প্রকাশ করা হয়েছে।

সোখানে দাবি করা হয়েছে, জায়েদ খান ও কোন প্রশাসনের উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তার কথোপকথন এগুলো।

প্রেসক্লাবে প্রজেক্টরে প্রদর্শন করা সেসব স্ক্রিনশটের প্রথমেই লেখা ছিল, ‘ভাইয়া পেমেন্ট ক্লিয়ার নো টেনশন। ’ অপর প্রান্ত থেকে উত্তর, ‌‘বেশ, তাদের সবাইকে এফডিসির গেইট থেকে দূরে অবস্থান করতে বলে দিয়েছি। তুমি বুকে সাহস রেখে কাজ চালিয়ে যাও। ’

জায়েদ খানের দিক থেকে লেখা, ‘ভাইয়া হারুন ভাই বললো রিয়াজকে সরাতে হবে। ’ অপরাপ্রান্ত থেকে লেখা, ‘শুনো জায়েদ সব তোমার ইচ্ছেমতো হলে চলবে না। প্রশাসনিক ঝামেলা আমাকে পোহাতে হয়। রিয়াজকে টেকনিকালি এখন কিছু করতে গেলে তাতে তোমার উপরে চাপ সৃষ্টি হবে। রিয়াজ বরং ভিতরেই থাকুক বিকল্প উপায় বের করো। ’

পরে জায়েদ খানের মন্তব্য, ‘ভাইয়া আমি সব সেটিং করে রাখছি। আপনি পারমিশন দিলে গেম প্লে স্টার্ট করব। ’ আরেকটি স্ক্রিনশটে জায়েদের লেখা, ‘বাট প্ল্যান ১০০ ভাগ সাকসেস হয়নি। ’ অপরপ্রান্ত থেকে উত্তর, ‘স্টে কুল। ’

জায়েদ খান আবার বলছেন, ‘আমার জন্য ভাবছি না স্যার, মিশা ভাই টেনশন ফিল করছে। ’ অপরপ্রান্ত থেকে উত্তর আসে, ‘আই কল্ড দা টপ লেভেল। ’
জায়েদ খান বলছেন, ‘একটু তাড়াতাড়ি স্যার। ’ অপরপ্রান্ত থেকে লেখা, ‘আই সি হোয়াট ক্যান বি ডান। ’

এপরর জায়েদ খান লিখেছেন, ‘বাহিরে অনেক মানুষ, আমার নিরাপত্তা দরকার স্যার। ’ উত্তর আসে, ‘দ্য পুলিশ পোস্ট ইজ রেডি ফর ইউ। সো ডোন্ট ওরি। ’

পরক্ষণেই জায়েদ বলছেন, ‘আমি কি আপনাকে কল করব স্যার?’ অপর প্রান্ত থেকে লেখা, ‘আই অ্যাম বিজি নাউ, ওয়েট টেন মিনিটস। ’
জায়েদ লিখেছেন, ‘আপনি আমার ভরসা স্যার। ’ উত্তর আসে, ‘ইউ কল মি ভাইবার। ’

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading