নগদ লভ্যাংশ পাঠিয়েছে ৩ কোম্পানি
উত্তরদক্ষিণ । বুধবার, ২ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১১:০৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি ৩০ জুন,২০২১ সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। সূত্র- ডিএসই ।
কোম্পানিগুলো হচ্ছে- তশরিফা ইন্ডাস্ট্রিজ, আলিফ ম্যানুফ্যাকচারিং ও আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
সূত্র জানায়, কোম্পানিগুলো নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
সমাপ্ত হিসাব বছরে তশরিফা ইন্ডাস্ট্রিজ ৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ২.৫ শতাংশ নগদ। আলিফ ম্যানুফ্যাকচারিং ১.৫ শতাংশ ও আলিফ ইন্ডাস্ট্রিজ ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
ইউডি/সুস্মিত

