লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি

লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । বুধবার, ২ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৫:৩৫

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ৯৭ কোটি ২৮ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের লেনদেন হয়েছে ৫৮ কোটি ৫৪ লাখ ৩৮ হাজার টাকার। ৩৭ কোটি ৪৩ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে ফরচুন সুজ।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে অরিয়ন ফার্মা, বিবিএস, আরএকে সিরামিক, ন্যাশনাল পলিমার, লাফার্জহোলসিম, ইউনিয়ন ব্যাংক এবং কুইন সাউথ টেক্সটাইল।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading