চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু, কুমিল্লার এক ইউনিয়নে নির্বাচন স্থগিত
উত্তরদক্ষিণ । সোমবার, ৭ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৬:৩৫
নৌকা প্রতীকের প্রার্থীর মৃত্যুতে কুমিল্লার দেবিদ্বারের ভানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার উপজেলার নির্বাচন কর্মকর্তা আলতাফ হোসেন।
ভোটের আগেই রবিবার (৬ জানুয়ারি) রাত ৯টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ভানী ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নূরুজ্জামান ভূঁইয়া মুকুল।
দেবিদ্বার উপজেলার নির্বাহী কর্মকর্তা আশিক-উন-নবী জানান, তিনি কুমিল্লার একটি হাসপাতালে মারা গেছেন।
নির্বাচন কর্মকর্তা আলতাফ হোসেন জানান, চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করা হলেও সদস্য পদে ভোট হচ্ছে।

