দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৫:৪০
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৭৬টির বা ৪৬.৩১ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে বে-লিজিংয়ের।
ডিএসই সূত্রে জানা গেছে, আগের কার্যদিবস সোমবার বে-লিজিংয়ের ক্লোজিং দর ছিল ৩২ টাকা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৩৫ টাকা ২০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে বে-লিজিং ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে উত্তরা ফাইন্যান্সের ১০ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৯.৯৭ শতাংশ, বিডি থাই ফুডের ৯.৯৬ শতাংশ, ইউনিয়ন ইন্সুরেন্সের ৯.৯৩ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৯.৯২ শতাংশ, ইয়াকিন পলিমারের ৯.৯১ শতাংশ, খুলনা পাওয়ারের ৯.৭৯ শতাংশ, খান ব্রাদার্স পিপি ব্যাগের ৮.৩৩ শতাংশ এবং ফার কেমিক্যালের ৭.৬২ শতাংশ।

