সূচকের সাথে বেড়েছে লেনদেনও

সূচকের সাথে বেড়েছে লেনদেনও
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৬:১০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। সূত্র-ডিএসই ও সিএসই ।

মঙ্গলবার ডিএসইতে ১ হাজার ৪৪৯ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ২১ কোটি ৯৬ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৪২৭ কোটি ৭৯ লাখ টাকার।

আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৭২ পয়েন্টে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ২ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়েছে।

মঙ্গলবার ডিএসইতে মোট ৩৮০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৬টির, দর কমেছে ১৪৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৫টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসপিআই ৪১ পয়েন্ট বেড়েছে। সিএসইতে আজ ৬৩ কোটি ৭৯ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading