করোনা: গত একদিনে মৃত্যু ৪৩, শনাক্ত ৮৩৫৪

করোনা: গত একদিনে মৃত্যু ৪৩, শনাক্ত ৮৩৫৪

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৬:৪৫

বাংলাদেশে চলতি বছরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে সর্বোচ্চ ৪৩ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৮ হাজার ৬৭০ জন। ৭ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ৮ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত ৮ হাজার ৩৫৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ লাখ ৭৯ হাজার ২৫৫ জন।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ১০ হাজার ৮০০ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৬ লাখ ২২ হাজার ৮৫৭ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২০ দশমিক ০৩ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ৬৭ শতাংশ। সুস্থতার হার ৮৬ দশমিক ৩৬ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।

করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ১৫ জন, চট্টগ্রাম বিভাগের ১১ জন, রাজশাহী বিভাগের ২ জন, খুলনা বিভাগের ১৩ জন, রংপুর বিভাগের ১ জন এবং ময়মনসিংহ বিভাগের ১ জন। গত ২৪ ঘণ্টায় সিলেট ও বরিশাল বিভাগে করোনায় কারও মৃত‌্যুর খবর পাওয়া যায়নি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading