২০২৩ সালের মধ্যে বন্ডেড সুবিধা অটোমেশন হয়ে যাবে : এনবিআর চেয়ারম্যান

২০২৩ সালের মধ্যে বন্ডেড সুবিধা অটোমেশন হয়ে যাবে : এনবিআর চেয়ারম্যান

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ২০:৩৫

২০২৩ সালের মধ্যে বন্ডেড সুবিধা পুরোপুরি অটোমেশন হয়ে যাবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। তিনি বলেন, ২০২৩ সালের মধ্যে বন্ডেড ওয়্যারহাউজ অটোমেশন প্রকল্পের বাস্তবায়ন শেষ হবে। তখন বন্ডেড প্রক্রিয়া অটোমেশন হওয়ার ফলে কেউ চাইলেও অবৈধ সুবিধা নিতে পারবে না।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে ২০২২-২০২৩ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন। এনবিআর চেয়ারম্যান আরও বলেন, কাগজপত্রের জটিলতা এবং পদ্ধতিগত সমস্যার কারণে করদাতারা আয়কর বিবরণী জমা দেয়ার ক্ষেত্রে অনেক সময় অনীহা দেখান। এ সমস্যার সমাধানে অনলাইনে আয়কর বিবরণী জমা দেয়াকে আরও জনপ্রিয় করার উদ্যোগ নেয়া হবে।

তিনি বলেন, ভবিষ্যতে অনলাইন রিটার্ন জমা দেয়া জনপ্রিয় করবো। আমরা দেখছি রিটার্ন দেয়ার ক্ষেত্রে চলমান সিস্টেম একটা অন্তরায়। একজন টিআইএনধারী রিটার্ন জমা দিতে গেলে যে পরিমাণ কাগজপত্র হিসাব-নিকাশ জমা দিতে হয় তা সবার পক্ষে বুঝে ওঠা সম্ভব হয়ে ওঠে না।
খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে কর আদায়ের ক্ষেত্রে লোকবল কম থাকাটাই প্রধান অন্তরায় বলে তিনি জানান।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading