প্রথম ঘণ্টায় লেনদেন ২৫৪ কোটি টাকা

প্রথম ঘণ্টায় লেনদেন ২৫৪ কোটি টাকা

উত্তরদক্ষিণ । বুধবার, ৯ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১১:২০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা ১১টা পরযন্ত ডিএসইতে ২৫৪ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সূত্র-ডিএসই।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৮৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫১১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ৭৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৬১০ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৭১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৩৬টির, কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচক উত্থানে লেনদেন চলছে। আজ সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১০ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading