আনসারের সাত ক্রীড়া ব্যক্তিত্বের রাষ্ট্রপতি পদক অর্জন

আনসারের সাত ক্রীড়া ব্যক্তিত্বের রাষ্ট্রপতি পদক অর্জন

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ২১:০৫

দেশের নিরাপত্তা ও শৃঙ্খলাই নয়, ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অবদান অনেক। বাংলাদেশের অলিম্পিক খ্যাত বাংলাদেশ গেমসে আনসারের শ্রেষ্ঠত্ব কয়েকবারের। ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাত ক্রীড়াবিদ ও কর্মকর্তা রাষ্ট্রপতি পদক পেয়েছেন।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সফিপুর আনসার একাডেমিতে অনুষ্ঠিত ৪২তম জাতীয় সমাবেশে ভার্চুয়ালি উপস্থিত থেকে এই পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি পদক পেয়ে কারাতেকা সুমি বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, খুব ভালো লাগছে। ক্রীড়াক্ষেত্রে অবদান রেখে কাজের স্বীকৃতি পেয়েছি।

আনসারের ক্রীড়াঙ্গনে বিভিন্ন সাফল্যের নেপথ্যের কারিগর রায়হান উদ্দিন ফকির। যিনি সহকারী পরিচালক ক্রীড়া হিসেবে কর্মরত। বিভিন্ন ডিসিপ্লিনে আনসারের সেরা দল গঠনের পেছনে তার ভূমিকা অনেক।

তিনি রাষ্ট্রপতি পদক পেয়ে বলেন, আনসারের মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম স্যারের নির্বাচিত ক্রীড়াবিদদের প্রধানমন্ত্রীর দেওয়া এই পুরষ্কার উৎসাহ উদ্দীপনা জাগিয়েছে। এতে করে খেলোয়াড়রা আরো বেশি উৎসাহিত হবেন। ভবিষ্যতে এই বাহিনীর খেলোয়াররা আরো ভালো করবে এবং পরবর্তীতে আরও পুরস্কারের আশায় ক্রীড়াঙ্গনে ভালো অবদান রাখতে পারবে বলে বিশ্বাস করি। ভার্চুয়ালি মাননীয় প্রধানমন্ত্রী এবং সরাসরি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্র সচিব উপস্থিত হয়ে এই বাহিনীর ক্রীড়াবিদদের ভূয়সী প্রশংসা করেন।

পদক পাওয়া ব্যক্তিরা হলেন-তায়কোয়ান্দার কোচ নির্মল চৌধুরী, বডিবিল্ডার আবদুল গফুর সুমন, ফেন্সার রেজাউল করিম, কারাতেকা জান্নাতুল ফেরদাউস সুমি, বক্সার জুয়েল আহমেদ জনি, জিমন্যাস্ট মুশফিকা আক্তার বিথী এবং সহকারী পরিচালক (ক্রীড়া) মো: রায়হান উদ্দিন ফকির। প্রত্যেকে একটি করে পদক এবং এককালীন ৭৫ হাজার টাকা করে পেয়েছেন। এছাড়া আজীবন মাসিক দেড় হাজার টাকা করে পাবেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ও আনসারের মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ইউডি/সিফাত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading