দিনাজপুরে তীব্র শীত অব্যাহত
উত্তরদক্ষিণ । শনিবার, ১২ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৩:০৫
দিনাজপুরে অব্যাহত রয়েছে তীব্র শীত আর কনকনে ঠাণ্ডা। সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১.২ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৮.২ ডিগ্রি সেলসিয়াস।
শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়।
সকালে বিষয়টি জানিয়েছেন দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জাল হোসেন।
তিনি জানান, সকাল ৯ টায় দিনাজপুরে বাতাসের আদ্রতা ছিলো ৯৪ শতাংশ। বাতাসের গতিবেগ ছিলো ঘণ্টায় ৩-৪ কিলোমিটার।
দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৮.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সেখানে তাপমাত্রা ছিলো ১১.৬ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া রংপুরে ১১.৫, রাজারহাটে ১০.৪, ডিমলায় ১১.০, নওগাঁয় ১১.৪, রাজশাহীতে ১০.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
ইউডি/সুস্মিত

