তালিকায় ১০ খেলোয়াড়: কে কতো দামে বিক্রি হলেন

তালিকায় ১০ খেলোয়াড়: কে কতো দামে বিক্রি হলেন

উত্তরদক্ষিণ । শনিবার, ১২ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৪:৩৫

আইপিএলের ২০২২ আসরের নিলাম চলছে বেঙ্গালুরুতে। নিলামের প্রথম দিনের শুরুতেই তালিকার খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হয়। এই তালিকায় ছিলেন শিখর ধাওয়ান, রবীচন্দ্রন অশ্বিন, প্যাট কামিন্স, কাগিসু রাবাদা, ট্রেন্ট বোল্ট, শ্রেয়াস আইয়ার, মোহাম্মদ শামি, ফাফ ডু প্লেসিস, কুইন্টন ডি কক ও ডেভিড ওয়ার্নার।

সবার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। চলুন দেখে নেওয়া যাক কে কতো দামে বিক্রি হলেন:

শিখর ধাওয়ান- ৮ কোটি ২ লাখ রুপি (পাঞ্জাব কিংস)।

রবীচন্দ্রন অশ্বিন- ৫ কোটি (রাজস্থান রয়্যালস)।

প্যাট কামিন্স- ৭ কোটি ২৫ লাখ (কলকাতা নাইট রাইডার্স)।

কাগিসু রাবাদা- ৯ কোটি ২৫ লাখ (পাঞ্জাব কিংস)।

ট্রেন্ট বোল্ট- ৮ কোটি (রাজস্থান রয়্যালস)।

শ্রেয়াস আইয়ার- ১২ কোটি ২৫ লাখ (কলকাতা নাইট রাইডার্স)

মোহাম্মদ শামি- ৬ কোটি ২৫ লাখ (গুজরাট টাইটান্স)

ফাফ ডু প্লেসিস- ৭ কোটি (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)

কুইন্টন ডি কক- ৬ কোটি ৭৫ লাখ (লক্ষ্ণৌ সুপার জায়ান্টস)।

ডেভিড ওয়ার্নার- ৬ কোটি ২৫ লাখ (দিল্লি ক্যাপিটালস)।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading