সব ব্যর্থতার দায় আওয়ামী লীগের: মির্জা ফখরুল

সব ব্যর্থতার দায় আওয়ামী লীগের: মির্জা ফখরুল

উত্তরদক্ষিণ । রবিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৩:২৫

ইসির ব্যর্থতা, সুষ্ঠ নির্বাচনের ব্যর্থতা, দেশ পরিচালনার ব্যর্থতার অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এই দায় আওয়ামী লীগকে নিতে হবে। দায় নিতে হবে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সভানেত্রী শেখ হাসিনাকে। কোনোভাবেই তারা এই ব্যর্থতার দায় এড়াতে পারেন না।’

রবিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

সার্চ কমিটিতে অংশগ্রহণ না করলে মামলা সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘তাদের (আওয়ামী লীগ) আইন সম্পর্কে কোনো ধারণা নেই। রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে দলগুলোর উপর কোনো বাধা বাধ্যকতা থাকতে পারে না। অন্য দলের সিদ্ধান্তের বিষয়ে তিনি হস্তক্ষেপ করতে পারেন না। বিএনপির সিদ্ধান্তের বিষয়ে তিনি কথা বলা কতটুকু সমিচিন হবে সেটা ভেবে দেখা উচিত।’

সার্চ কমিটি আমাদের কাছে গ্রহণযোগ্য নয় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘শুধু সার্চ কমিটি নয় নির্বাচন কমিশন গঠনের বিষয়ে কোনো পক্রিয়াতে আমরা থাকবো না। আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠ হতে পারে না এটা পরিক্ষিত সত্য। তাই এই সার্চ কমিটি সম্পর্কে আমাদের কোনো আগ্রহ নেই।’

এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি আল মামুন আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আমিন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading