দর পতনের শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ । সোমবার, ১৪ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৬:৫৮
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৭২টির বা ৭১.৫৭ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে রিলায়েন্স ইন্সুরেন্সের।
ডিএসই সূত্রে জানা গেছে, আগের কার্যদিবস রবিবার রিলায়েন্স ইন্সুরেন্সের দর ছিল ৯৫ টাকা ৮০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৯০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা ৮০ পয়সা বা ৬.০৫ শতাংশ কমেছে। এর মাধ্যমে রিলায়েন্স ইন্সুরেন্স ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইমাম বাটনের ৫.৯০ শতাংশ, ফারইস্ট লাইফের ৫.৬৫ শতাংশ, ইয়াকিন পলিমারের ৫.৪৩ শতাংশ, ইউনিয়ন ইন্সুরেন্সের ৫.১৫ শতাংশ, আরামিট সিমেন্টের ৪.৯৮ শতাংশ, বিডি থাই ফুডের ৪.৮৯ শতাংশ, সমরিতা হসপিটালের ৪.৮৫ শতাংশ, জুট স্পিনার্সের ৪.৮৪ শতাংশ এবং গ্রিন ডেলটা লাইফ ইন্সুরেন্সের ৪.৮১ শতাংশ দর কমেছে।

