লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি

লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৫:১৫

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফরচুন সুজ। কোম্পানিটির ২৫৩ কোটি ৪০ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বেক্সিমকো লিমিটেড, লেনদেন হয়েছে ৫৫ কোটি ৩০ লাখ ৩৫ হাজার টাকার। ৩৫ কোটি ৩৮ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ফার্মা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ওরিয়ন ফার্মা, বেক্সিমকো ফার্মা, সোনালী পেপার, সালভো কেমিক্যাল, ইয়াকিন পলিমার, এবং ইউনিক হোটেল ।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading