দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৬:৩৫

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২২১টির বা ৫৮.৩১ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্সের।

ডিএসই সূত্রে জানা গেছে, আগের কার্যদিবস সোমবার বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্সের দর ছিল ১১৩ টাকা ৬০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১০৭ টাকা ৯০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা ৭০ পয়সা বা ৫.০১ শতাংশ কমেছে। এর মাধ্যমে বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ফারেইস্ট ফাইন্যান্সের ৪.৯১ শতাংশ, গ্রিনডেল্টা ইন্সুরেন্সের ৪.৭৬ শতাংশ, মেঘনা পেটের ৪.৩০ শতাংশ, তাকাফুল ইসলামি ইন্সুরেন্সের ৪.০৩ শতাংশ, রিলায়েন্স ইন্সুরেন্সের ৪ শতাংশ, প্রাইম ইন্সুরেন্সের ৩.৯৮ শতাংশ, ইউনিয়ন ইন্সুরেন্সের ৩.৬২ শতাংশ, আরামিক সিমেন্টের ৩.৫৮ শতাংশ এবং অলিম্পিক এক্সেসরিজের ৩.৪৯ শতাংশ দর কমেছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading