সূচকের পতনে লেনদেন

সূচকের পতনে লেনদেন
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৭:৫০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসই এক্স ২৩ পয়েন্ট কমেছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, মঙ্গলবার ডিএসইতে ১ হাজার ২৩১ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ১০ কোটি ৭০ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ২৪১ কোটি ৭৭ লাখ টাকার।

আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ৩৬ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৭ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ১৫ পয়েন্ট বেড়েছে ।

মঙ্গলবার ডিএসইতে মোট ৩৭৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১২টির, দর কমেছে ২২১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানির। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসপিআই ৮৮ পয়েন্ট কমেছে। সিএসইতে আজ ৩০ কোটি ৯৯ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading