২ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে কাল
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৩:৩৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি রেকর্ড ডেটের আগে আগামী ২০ ফেব্রুয়ারি, রোববার স্পট মার্কেটে যাচ্ছে। সূত্র-ডিএসই।
কোম্পানিগুলো হচ্ছে- গ্রামীণফোন ও অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
গ্রামীণফোনের স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ২২ ফেব্রুয়ারি, মঙ্গলবার। কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ ফেব্রুয়ারি, বুধবার।
অন্যদিকে অলটেক্স ইন্ডাস্ট্রিজের স্পটে লেনদেন শেষ হবে ২৩ ফেব্রুয়ারি, বুধবার। কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার।
আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
ইউডি/সুস্মিত

