বাপ্পি লাহিড়ির মোট সম্পত্তির পরিমাণ কত?

বাপ্পি লাহিড়ির মোট সম্পত্তির পরিমাণ কত?

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৪:২৫

নক্ষত্র পতন হলো সংগীত জগতের আরেক জনপ্রিয় শিল্পী বাপ্পি লাহিড়ি। বলিউড থেকে টলিউড সব জায়গাতেই তার খ্যাতি ছিল আকাশ ছোঁয়া। নিজের ৬৯ বছর জীবনে তিনি অসংখ্য গানে সুর দিয়ে গেছেন এবং অসংখ্য গান নিজে গেয়ে গেছেন।

শুধুমাত্র বাংলা এবং হিন্দি নয় এছাড়াও তামিল, তেলেগু, মারাঠি বিভিন্ন ভাষাতে তিনি গান গেয়ে গিয়েছেন। ৮০ দশকের গানের জগতের সুপারস্টার ছিলেন তিনি। তার গলায় একেবারে ভিন্ন স্বাদের রক গানগুলি হয়ে উঠত জমজমাট। এছাড়াও নিজের স্টাইল এবং পোশাক-আশাকের জন্য তিনি জনপ্রিয় ছিলেন।

বাপ্পি লাহিড়ি সোনার জিনিস বেশ পছন্দ করতেন। সেটা তার পোশাক-আশাকের সঙ্গে সোনার গয়না গুলো দেখলেই বোঝা যেত। বর্তমান হিসাব অনুযায়ী তার কাছে সোনার পরিমাণ ৭৫৪ গ্রাম। ২০১৪ সালে সেই হলফনামা অনুসারে সেই সোনার মত মূল্য ছিল ১৭ লক্ষ ৬৭ হাজার ৪৫১ টাকা। তার কাছে মোট সম্পত্তির পরিমাণ ১২ কোটি টাকা।

এছাড়াও তার গাড়ির সম্ভারে একাধিক বিলাসবহুল গাড়ি রয়েছে রয়েছে বিএমডব্লিউ, অডিও এবং পাঁচটি আরো বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি। তার কাছে রুপোর গয়না ছিল ৪.৬২ কেজি, যার মূল্য ২,২০,০০০ টাকা। বাপ্পি লাহিড়ির হিট গানের কথা স্মরণ রাখার জন্য সোনার প্রলাপ দেওয়া ডিস্ক বসানো রয়েছে।

মাত্র ১৯ বছর বয়সেই গানের জগতে নিজের ক্যারিয়ার জীবন শুরু করেন তিনি। ১৯৭২ সালে প্রথম বাংলা ছবি দাদু তে কাজ করেন তিনি। আর ঠিক এর পরের ১৯৭৩ সালে বলিউডের ছবি শিকারি তে সংগীত পরিচালনা করেন। ১৯৮০ সালে তিনি বেশ জনপ্রিয় কয়েকটি সাউন্ড ট্র্যাক তৈরি করেছিলেন যে গুলির মধ্যে অন্যতম হলো ডিস্কো ড্যান্সার’, ‘নমক হালাল’, ‘ডান্স ডান্স’, ‘কমান্ডো’ এবং ‘গ্যাং লিডার’ প্রমুখ।

ইউডি/অনিক

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading