বিশ্বে করোনা: একদিনে ১১ হাজার মৃত্যু

বিশ্বে করোনা: একদিনে ১১ হাজার মৃত্যু

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ০৯:৫০

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৬৮৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫৮ লাখ ৬৯ হাজার ৩৩৫ জনে।

নতুন করে শনাক্ত হয়েছে ২১ লাখ ৩১ হাজার ৯১২ জন। এ নিয়ে এ পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ কোটি ৭৯ লাখ ৭৪ হাজার ২১ জন।

গত একদিনে বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৭ লাখ ২৪ হাজার ৮৩৬ জন। এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা দাঁড়ালো ৩৪ কোটি ১৩ লাখ ৫৮ হাজার ৮৭৩ জনে।

গত ২৪ ঘণ্টায় জার্মানিতে রেকর্ড পরিমাণ করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশটিতে নতুন করে ২ লাখ ৩৪ হাজার ৮৮৬ জন শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২৯ লাখ ২৬ হাজার ৯২৮ জনে। আর দেশটিতে এ সময়ে নতুন করে ২৭৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ১ লাখ ২১ হাজার ২০৩ জনে।

গত একদিনে আমেরিকায় ও ব্রাজিলে মৃত্যুর সংখ্যা অনেকে বেড়েছে। যুক্তরাষ্ট্রে ২ হাজার ৮১৪ এবং ব্রাজিলে ১ হাজার ৪৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ দুটিতে শনাক্তের সংখ্যা যথাক্রমে ১ লাখ ১৮ হাজার ৯৮৫ এবং ১ লাখ ৪৭ হাজার ২৫২ জন।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ ভাইরাস।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading