৮০ কেজি ওজন নিয়ে দিশার শরীরচর্চা, বিস্মিত টাইগার

৮০ কেজি ওজন নিয়ে দিশার শরীরচর্চা, বিস্মিত টাইগার

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৫:৪২

বলিউডের আলোচিত অভিনেত্রী দিশা পাটানি। অন্য তারকাদের মতো তিনিও সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব। মাঝে মধ্যেই সাহসী পোশাকে ছবি পোস্ট করে থাকেন। তার বিকিনি লুক নিয়ে নেটদুনিয়ায় চর্চা কম হয় না। ফিটনেস নিয়ে তার বাড়তি আগ্রহের কথাও ভক্তদের অজানা নয়।

এবার ইনস্টাগ্রামে শরীরচর্চার একটি ভিডিও পোস্ট করেছেন দিশা। যাতে দেখা যায়, ৮০ কেজি ওজনের র‍্যাক পুল ব্যায়ামটি একেবারে নির্ভুলভাবে করছেন তিনি! আর তা দেখে বিস্ময় প্রকাশ করছেন নেটিজেনরা। এ বিস্ময় লেগেছে তার কথিত প্রেমিক টাইগার শ্রফের চোখেও! কমেন্ট বক্সে টাইগার লিখেছেন—‘ওয়ান্ডর ওম্যান’। সঙ্গে জুড়ে দিয়েছেন হততালির ইমোজি।

শুধু টাইগার নন তার বোন কৃষ্ণা শ্রফও দিশার এই শরীরচর্চার ভিডিও দেখে প্রশংসা করেছেন। নায়িকার উদ্দেশে তিনি লিখেছেন, ‘তুমি আগুন!’ এ তালিকায় আরো রয়েছেন—টাইগার-কৃষ্ণার মা আয়েশা শ্রফও। ছেলের বান্ধবীর কাণ্ড দেখে হাঁ হয়েছেন তিনিও। তারিফ করে দিশাকে ‘বিস্ট’ বলে সম্বোধন করেছেন। সঙ্গে জুড়ে দিয়েছেন কয়েকটি জ্বলজ্বলে আগুনের ইমোজি।

কিছুদিন আগে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ‘যোদ্ধা’ সিনেমার শুটিং শেষ করেছেন দিশা। এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘এক ভিলেন রিটার্নস’ সিনেমাটি।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading