কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৫:৩৫

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় সিদ্দিকুর রহমান (৫০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন আরও তিন জন। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

সিদ্দিকুর রহমান চাঁদগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ওই গ্রামের ওমর মন্ডলের ছেলে। আহতরা হলেন—নিহত সিদ্দিকুর রহমানের ভাই আনিছুর রহমান, আবদুল খালেক ও বাদশা মণ্ডল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে সিদ্দিকুর রহমান চাদঁগ্রাম ইউনিয়নের চড়পাড়ায় মাঠে কয়েকজনকে নিয়ে কৃষিকাজ করছিলেন। এ সময় দুর্বৃত্তরা এসে সিদ্দিকসহ চার জনকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিদ্দিকুরকে মৃত ঘোষণা করেন। আহতদের ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘাতকদের ধরতে পুলিশি অভিযান চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading