সার্চ কমিটির পঞ্চম বৈঠক আজ

সার্চ কমিটির পঞ্চম বৈঠক আজ

উত্তরদক্ষিণ । শনিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ০৯:০০

নির্বাচন কমিশন (ইসি) গঠন সংক্রান্ত সার্চ কমিটির পঞ্চম বৈঠক আজ। শনিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবনের জাজেস লাউঞ্জে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

এর আগে, গত শনি, রবি ও মঙ্গলবার বিভিন্ন শ্রেণি-পেশার ৪৭ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করে সার্চ কমিটি। গত বুধবার অনুষ্ঠিত হয় সার্চ কমিটির চতুর্থ বৈঠক।

ওই বৈঠকের পর সচিব মো. সামসুল আরেফিন বলেন, আইনে বর্ণিত যোগ্যতা অনুসরণ করে ইসি গঠনে অনুসন্ধান চলছে।

এর আগে, গত ৫ ফেব্রুয়ারি আইনানুযায়ী ইসি গঠনে যোগ্য ব্যক্তি বাছাইয়ের জন্য আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে সভাপতি করে ছয় সদস্যের সার্চ কমিটি (অনুসন্ধান কমিটি) গঠন করা হয়। এই কমিটিকে নাম সুপারিশের জন্য সময় দেয়া হয়েছে ১৫ কার্যদিবস।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading