জাতীয় বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কর্মসূচি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কর্মসূচি

উত্তরদক্ষিণ । শনিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৯:৩৫

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমানের নির্দেশনায় ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস পালন উপলক্ষে এসব কর্মসূচি গ্রহণ করা হয়। খবর সংবাদ বিজ্ঞপ্তির।

কর্মসূচির মধ্যে রয়েছে- ২১ ফেব্রুয়ারি প্রত্যুষে স্বাস্থ্যবিধি মেনে ভাইস-চ্যান্সেলরের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ। বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাস, নগর কার্যালয়, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট এবং আঞ্চলিক কেন্দ্রসমূহে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিতকরণ। বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে স্মৃতির মিনার এবং আঞ্চলিক কেন্দ্রসমূহ বিভাগীয় শহরের শহীদ মিনারে অভিন্ন ব্যানারে পুষ্পার্ঘ অর্পণ।

বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোকেও অনুরূপ কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়। এছাড়া ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের লক্ষ্যে ২৫ ফেব্রুয়ারি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading