ইন্টারনেটে ভাইরাল হওয়া শাহরুখের সেই ছবির রহস্য ফাঁস

ইন্টারনেটে ভাইরাল হওয়া শাহরুখের সেই ছবির রহস্য ফাঁস

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১১:৪১

হঠাৎ করেই ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল শাহরুখ খানের একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে, স্যুট পরে দাঁড়িয়ে আছেন কিং খান। তার মুখভর্তি কাঁচাপাকা দাড়ি, মাথায় লম্বা চুল। এমন রূপে শাহরুখকে আগে কখনোই দেখা যায়নি। যার ফলে নেট দুনিয়ায় ছবিটি বাতাসের মতো ছড়িয়ে যায়।

প্রশ্ন হলো- শাহরুখ কি সত্যিই সত্যিই এমন হয়ে গেছেন? ছবিটির আসল রহস্য কী? জানা গেছে, এটি আসল ছবি নয়। মূলত শাহরুখের পুরনো একটি ছবিকেই এডিট করে কেউ ছড়িয়ে দিয়েছেন ইন্টারনেটে। যেটা তুলেছিলেন খ্যাতিমান ফটোগ্রাফার ডাব্বু রত্নানি। কিন্তু এডিট করা ছবিতেও প্রিয় তারকাকে ভালোবাসা জানাতে ভুল করেনি ভক্তরা।

কেউ মন্তব্য করেছেন, ‘এই লুকে আরও বেশি রোমান্টিক লাগছে’, কেউ আবার বলেছেন, ‘সিংহ বুড়ো হয়ে গেলেও সিংহই থাকে’, আরেক নেটিজেন লিখেছেন, ‘একজন নায়কের রাতারাতি এই লুক নিতে গেলে সাহস লাগে।’

আসলে শাহরুখ খান নিজে খুব একটা ছবি পোস্ট করেন না সোশ্যাল মিডিয়ায়। যার ফলে তার নিত্য-নতুন রূপ দেখার সুযোগ হয় না ভক্তদের। তাই নিজেরাই এডিট করে প্রিয় তারকাকে ভিন্ন রূপে দেখে সাধ মেটাচ্ছেন।

প্রসঙ্গত, শাহরুখ খানকে সর্বশেষ পর্দায় দেখা গেছে ২০১৮ সালে ‘জিরো’ সিনেমায়। সিনেমাটি ফ্লপ হওয়ায় অনেক ভেবে-চিন্তে, সময় নিয়ে নতুন প্রজেক্ট তৈরি করছেন। বর্তমানে তিনি ব্যস্ত আছেন ‘পাঠান’ সিনেমার কাজে। যেটি নির্মাণ করছেন সিদ্ধার্থ আনন্দ। এতে কিং খানের বিপরীতে আছেন দীপিকা পাডুকোন।

ইউডি/সিফাত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading