ইসি গঠনে রাষ্ট্রপতিকে অনুসন্ধান কমিটির ১০ জনের তালিকা পেশ

ইসি গঠনে রাষ্ট্রপতিকে অনুসন্ধান কমিটির ১০ জনের তালিকা পেশ

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ২২:৪৮

নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে গঠিত অনুসন্ধান কমিটি বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে দশটি নাম সম্বলিত তাদের একটি সুপারিশনামা পেশ করেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ব্রিফিংয়ে জানান, অনুসন্ধান কমিটি বৃহস্পতিবার সন্ধ্যায় নামের তালিকা রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করেন।

এসময় অনুসন্ধান কমিটির সদস্য হাইকোর্ট বিভাগের বিচারপতি এসএম কুদ্দুস জামান, বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, বাংলাদেশ কর্ম কমিশনের চেয়ারম্যান মোঃ সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন, কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব বলেন, এসময় রাষ্ট্রপতি অনুসন্ধান কমিটির সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, কমিটির সুপারিশের ভিত্তিতে একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন সম্ভব হবে। এই নির্বাচন কমিশন ভবিষ্যতে জাতীয় ও স্থানীয় নির্বাচনসমূহ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনে সক্ষম হবে।

রাষ্ট্রপতি অনুসন্ধান কমিটির সকল সদস্যকে ধন্যবাদ জানান। অনুসন্ধান কমিটির সদস্যগণ তাদের কার্যক্রমে সাচিবিক সহায়তাসহ সার্বিক সহায়তার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ ও গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। এবারই প্রথম আইনের অধীনে অনুসন্ধান কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হচ্ছে। আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে অনুসন্ধান কমিটি তালিকা প্রস্তুত করেন।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ সময়ে উপস্থিত ছিলেন। তিনি সাংবাদিকদের জানান, অনুসন্ধান কমিটি ১০ জনের একটি তালিকা রাস্ট্রপতির কাছে হস্তান্তর করেছেন। রাষ্ট্রপতি শীঘ্রই প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য চারজন নির্বাচন কমিশনারের নাম প্রকাশ করবেন। রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন, সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

সূত্র- বাসস।

ইউডি/সিফাত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading