সরকার ভর্তুকি দিয়ে বাজার নিয়ন্ত্রণে রাখবে: বাণিজ্যমন্ত্রী

সরকার ভর্তুকি দিয়ে বাজার নিয়ন্ত্রণে রাখবে: বাণিজ্যমন্ত্রী

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ২০:৩৫

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আক্রমণের কারণে বিশ্ববাজারে তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি পেলেও সরকার ভর্তুকি দিয়ে বাজার নিয়ন্ত্রণে রাখবে। দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের এক কোটি নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিবির মাধ্যমে তেলসহ নানা ধরনের পণ্য পৌঁছে দেয়া হচ্ছে।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে মাসব্যাপী এসএমই ও বাণিজ্য মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বাজার অস্থিতিশীলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য্যর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. জসিম উদ্দিন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া ও সলঙ্গার আংশিক) আসনের সংসদ সদস্য তানভির ইমাম, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী ও এনায়েতপুর) আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল, জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুস সামাদ তালুকদার, পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা প্রমুখ।

মেলায় মোট ১১০টি স্টলে হস্ত ও কুটির শিল্পজাত বিভিন্ন পণ্য সামগ্রী, পাট ও পাটজাত পণ্য, পাটের তৈরি জুতা, পরিবেশবান্ধব চুলা, বিকল্প জ্বালানি, ঘরের অভ্যন্তরীণ সাজসজ্জা সামগ্রী, পরিবেশবান্ধব ইট, নার্সারি পণ্য, প্রক্রিয়াজাতকৃত খাদ্য সামগ্রী, প্রসাধনী, বুটিকসহ বিভিন্ন দেশীয় পণ্যের পসরা সাজিয়েছেন উদ্যোক্তারা।

ইউডি/সিফাত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading