নানিয়ারচরে বঙ্গবন্ধু গ্যালারী ও বঙ্গবন্ধু ভাস্কর্য নির্মাণের ভিত্তি প্রস্থর স্থাপন

নানিয়ারচরে বঙ্গবন্ধু গ্যালারী ও বঙ্গবন্ধু ভাস্কর্য নির্মাণের ভিত্তি প্রস্থর স্থাপন

উত্তরদক্ষিণ । সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৩:০৫

রাঙ্গামাটির নানিয়ারচরে বঙ্গবন্ধু গ্যালারী ও বঙ্গবন্ধু ভাস্কর্য্য নির্মাণসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের করা হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু গ্যালারী ও বঙ্গবন্ধু ভাস্কর্য নির্মাণসহ অন্যান্য উন্নয়ন কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার।

এ সময় দীপংকর তালুকদার বলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলাকে পর্যটন বান্ধব ও একটি আধুনিক জেলায় রূপান্তর করতে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে উক্ত প্রজেক্টগুলো বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রগতি চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলুর রহমান, রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য ত্রিদিব কান্তি দাশ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওহাবসহ উপজেলার পদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading