দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৫:৫০

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩৬টির বা ৯.৫৪ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ক্রাউন সিমেন্টের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস রবিবার ক্রাউন সিমেন্টের দর ছিল ৭৩ টাকা ৬০ পয়সা। সোমবার লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৭১ টাকা ২০ পয়সায়। অর্থাৎ এদিন কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৪০ পয়সা বা ৩.২৬ শতাংশ কমেছে।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে কাট্টালি টেক্সটাইলের ২.৭৩ শতাংশ, এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ডের ২.৩৫ শতাংশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ২.৩২ শতাংশ, আইসিবি অগ্রণী-১ম মিউচুয়াল ফান্ডের ২.২২ শতাংশ, আফতাব অটোর ১.৮৬ শতাংশ, এবি ব্যাংক-১ম মিউচুয়াল ফান্ডের ১.৮৫ শতাংশ, পেনিনসুলার ১.৫৩ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের ১.৪১ শতাংশ এবং আইসিবি সোনালী-১ম মিউচুয়াল ফান্ডের ১.২৬ শতাংশ দর কমেছে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading