আমেরিকা থেকে সর্বোচ্চ টিকা পেয়েছে বাংলাদেশ

আমেরিকা থেকে সর্বোচ্চ টিকা পেয়েছে বাংলাদেশ

উত্তরদক্ষিণ । সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ২০:২৫

আমেরিকা থেকে অনুদান হিসেবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি করোনা টিকা পেয়েছে বাংলাদেশ। দেশটি থেকে বাংলাদেশ মোট ৬ কোটি ১০ লাখ (৬১ মিলিয়ন) ডোজ টিকা পেয়েছে।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকার আমেরিকার দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভ্যাক্সের আওতায় আমেরিকার বাংলাদেশকে ফাইজারের তৈরি কোভিড-১৯ এর আরও ১ কোটি (১০ মিলিয়ন) ডোজ টিকা অনুদান প্রদানের মাধ্যমে সারাদেশে টিকাদান সম্প্রসারণের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এর মধ্য দিয়ে বাংলাদেশ আমেরিকার অনুদান দেওয়া কোভিড-১৯ টিকার সর্ববৃহৎ গ্রহীতা হয়ে উঠেছে। এখন পর্যন্ত ৬ কোটি ১০ লাখ (৬১ মিলিয়ন) ডোজ টিকা প্রদান করেছে আমেরিকা।

দূতাবাসের চার্জ ডি’অ্যাফেয়ার্স হেলেন লা-ফেইভ বলেন, ফাইজারের তৈরি টিকার সর্বশেষ এ অনুদানের মাধ্যমে আমাদের দুই দেশের মধ্যেকার অংশীদারিত্ব ও বিশ্বের অন্য যেকোনো দেশের চেয়ে বাংলাদেশকে বেশি পরিমাণ করোনা টিকা প্রদানে আমেরিকার জনগণের উদারতার বিষয়টিই উঠে এসেছে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, এর মাধ্যমে নিরাপদে ও দক্ষতার সঙ্গে মানুষের কাছে টিকা পৌঁছে দিতে বাংলাদেশ সরকার ও টিকা কার্যক্রমের দ্রুত সম্প্রসারণে সম্পৃক্ত সকল অংশীদারের কাজের প্রতিফলন ঘটেছে।

দূতাবাস জানায়, কোভিড-১৯ টিকা কার্যক্রমের প্রতিটি ক্ষেত্রে সহায়তা প্রদানের লক্ষ্যে আমেরিকা বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। আমেরিকা ৯ হাজারেরও বেশি স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীকে যথাযথ টিকাদান ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেছে। এছাড়া শিক্ষার্থী ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীকে টিকাদানের লক্ষ্যভিত্তিক কার্যক্রম পরিচালনায় সহায়তা করেছে।

আমেরিকার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি), আমেরিকার ডিপার্টমেন্ট অব ডিফেন্স, আমেরিকার ডিপার্টমেন্ট অব স্টেট এবং আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের মাধ্যমে কোভিড সংক্রান্ত উন্নয়ন ও মানবিক সহায়তা হিসেবে ১৩ কোটি ১০ লাখ ডলারেরও বেশি অনুদান প্রদান করেছে দেশটি।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading