ইউক্রেন সংকটের জন্য দায়ী আমেরিকা: খামেনি

ইউক্রেন সংকটের জন্য দায়ী আমেরিকা: খামেনি

উত্তরদক্ষিণ । বুধবার, ২ মার্চ ২০২২ । আপডেট ১১:০৫

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি বলেছেন, বর্তমান ইউক্রেন সংকটের জন্য দায়ী আমেরিকা। জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এ কথা বলেন খামেনি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ তথ্য সামনে এনেছে।

খামেনি বলেন, আমেরিকা একটি মাফিয়া সরকার। ইউক্রেন ওয়াশিংটনের সাম্রাজ্যবাদী নীতির নির্মম শিকারে পরিণত হয়েছে। এ যুদ্ধ মার্কিনিদের সাজানো। তিনি বলেন, আমেরিকা ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে এই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে। আমরা যেকোনো দেশে মানুষ হত্যা ও অবকাঠামো ধ্বংসের বিরোধিতা করি।

পশ্চিমা শক্তিগুলোর ওপর নির্ভর করা যায় না উল্লেখ করে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের প্রতি তারা যে সমর্থন দেওয়ার কথা বলে, তা সত্যি নয়। ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি ও সাবেক আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি উভয়কে আমেরিকা রক্ষা করবে বলে আশ্বাস দিয়েছিল। কিন্তু বাস্তবে তাদের কারো পেছনে ওয়াশিংটন দাঁড়ায়নি।

ইউডি/সিফাত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading