পাকিস্তানে খেলার একটা আলাদা ইচ্ছা ছিল: উসমান খোয়াজা
উত্তরদক্ষিণ । বুধবার, ২ মার্চ ২০২২ । আপডেট ১১:৩৭
দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তান সফর করছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আর কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া দলে রয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত ৩৬ বছর বয়সি ক্রিকেটার উসমান খোয়াজা।তিনি পাকিস্তান সফরে গিয়ে তিনি বলেছেন, পাকিস্তানে এসে ক্রিকেট খেলতে পারার অনুভূতিটাই আলাদা।
খোয়াজার জন্ম হয়েছিল ইসলামাবাদে। পরে তিনি অস্ট্রেলিয়ায় চলে যান। পাকিস্তান বংশোদ্ভূত এই ক্রিকেটার বলেন, পাকিস্তানের মাটিতে এসে খেলার ইচ্ছা আমার অনেক দিনের। রাওয়ালপিন্ডির পুরনো স্টেডিয়ামে আমি ছোটবেলায় যেতাম। তাই এখানে খেলার একটা আলাদা ইচ্ছা ছিল।
সফরের আগে নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছিলেন অজি তারকা ক্রিকেটাররা। তার কারণ জানুয়ারি মাসে পাকিস্তানের বেলুচিস্তানের দুটি সামরিক ঘাঁটিতে বোমা হামলায় ৭ সেনা সদস্যসহ ২০ জন নিহত হয়েছেন। এমন ঘটনায় অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটাররা পাকিস্তান সফর নিয়ে বেশ শঙ্কিত ছিলেন। এমন শঙ্কার মধ্যেই সন্তানসম্ভবা স্ত্রীকে রেখে পাকিস্তান সফরে গেছেন উসমান খোয়াজা।
উল্লেখ্য, পাকিস্তান সফরে তিনটি টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে আর একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।
ইউডি/সিফাত

