‘মুখোশ’ নিয়ে টেনশনে পরীমনি

‘মুখোশ’ নিয়ে টেনশনে পরীমনি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২ । আপডেট ১৫:৩৫

তরুণ নির্মাতা ইফতেখার শুভ পরিচালিত প্রথম সিনেমা ‘মুখোশ’। শুক্রবার (৪ মার্চ) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে পরীমণি-জিয়াউল রোশান জুটির দ্বিতীয় সিনেমা। মুক্তির আগে বুধবার (২ মার্চ) সন্ধ্যায় রাজধানীর স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়।

সেখানে উপস্থিত অতিথিদের সঙ্গে সিনেমা দেখেন পরীমণি। বিশেষ প্রদর্শনীতে সিনেমাটির পরিচালক, অভিনয়শিল্পী ও কলাকুশলী ছাড়াও বিভিন্ন মাধ্যমের অতিথিরা উপস্থিত ছিলেন।

পরীমনি আমন্ত্রিত অতিথিদের সঙ্গে সিনেমাটি দেখেছেন এবং তাদের মতামত ও ভালো লাগার কথা শুনেছেন। এই চিত্রনায়িকা বলেন, ‘আমার প্রতিটি সিনেমা মুক্তির সময় মনে হয় প্রথম সিনেমা মুক্তি পাচ্ছে। ‘মুখোশ’র বেলাতেও তাই মনে হচ্ছে। টেনশন কাজ করছে এবং আমি নার্ভাসও! পরিচালক শুভ ভাইয়ের প্রথম সিনেমা, কিন্তু তারপরও তিনি দারুণ কাজ করেছেন। আশা করছি, এই সিনেমা দর্শকদের মন ছুঁয়ে যাবে।

জানা গেছে, সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি দেশের ৩৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading