লিটনের ফিফটিতে বাংলাদেশের ১৫৫
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২ । আপডেট ১৬:৫৫
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জয়ের আত্মবিশ্বাস নিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ দল। তবে আফগানিস্তানের বিপক্ষে এই ফরম্যাটে কাজটা সহজ নয় মোটেও। আফগানদের সামনে চ্যালেঞ্জটা এখন ১৫৬ রানের।
কুড়ি ওভারের ক্রিকেটে নিজেদের শেষ ৮ ম্যাচে জয় বঞ্চিত টাইগাররা। টি-টোয়েন্টি ঘুরে দাঁড়াতে একটা জয়ের খোঁজে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের দল। সেই লক্ষ্যে খেলতে নেমে আগে ব্যাট করে স্কোর বোর্ডে ১৫৫ রানের সংগ্রহ পেয়েছে স্বাগতিকরা।
বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার এ ম্যাচ দিয়েই গ্যালারিতে শতভাগ দর্শক ফিরিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সতীর্থরা ব্যর্থ হলেও ব্যাট হাতে সমর্থকদের কিছুটা আনন্দের উপলক্ষ এনে দেওয়ার চেষ্টা করেন লিটন দাস। তার অর্ধশতকের উপর ভর করেই নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রান করেছে বাংলাদেশ দল।
ইউডি/অনিক

